ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ‘সালমান শাহ’র সদস্য আটক

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ২৯ নভেম্বর ২০২১
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ‘সালমান শাহ’র সদস্য আটক
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুর রহিম ওরফে রইক্কা

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার সকালে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম ওরফে রইক্কা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুর রহমানের ছেলে। সে রোহিঙ্গা ক্যাম্প-কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী সংগঠন সালমান শাহ গ্রুপের সদস্য। 

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কে-ডি ব্লকের বটতলায় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত অবস্থান করছে - এমন খবরের ভিত্তিতে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন সন্ত্রাসী পালানোর চেষ্টা করে। ঐ সময় ধাওয়া করে আব্দুর রহিম ওরফে রইক্কাকে আটক করতে সক্ষম হন এপিবিএন সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, আটককৃত আব্দুর রহিম ওরফে রইক্কা একজন চিহ্নিত সন্ত্রাসী। সে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!