মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচারের দাবিতে বিদ্যালয়ে চলমান সব পরীক্ষা স্থগিত রেখেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা যায়, এলাকার একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের পরীক্ষার ফিস দিতে বাধা দেয়। শিক্ষকদের হুমকি দেয়। বিদ্যালয়ের নারী কম্পিউটার অপারেটরের শ্লীলতাহানি ঘটায় ও তার গলার চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি সুব্রত রায় প্রতিবাদ করলে তার ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলার সময় সুব্রত রায়ের স্ত্রী ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি জয়ন্তি রানী স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। স্থানীয়রা সরকারের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোয়েল নামের এক যুবককে আটক করে।
.png)
বেতাগী থানার ওসি শাহ আলম বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।