হাসমত আলী কাজীপুর গ্রামের বুড়িপুঁতাপাড়ার মৃত গোলজার হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সকালের দিকে ওই ব্যক্তির শ্যালক হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ খাতুন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করছিলেন। এ সময় হাসমত আলী তাদের দুজনকে ঝগড়া থামাতে বলেন। একপর্যায়ে সে নিজেই অসুস্থ হয়ে মারা যান।
.png)
প্রতিবেশী স্কুলশিক্ষক তানজুমান হক ও স্থানীয় চৌকিদার মহিবুল ইসলাম জানান, শ্যালক দম্পতির ঝগড়া থামাতে গিয়ে তিনি হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা গেছেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সন্দেহ থাকায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।