মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।
গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে এই স্বীকৃতির বিষয়টি প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডে মধ্যে সবোর্চ্চ ৫০টি পেন্সিল এক হাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়েন তিনি।
.png)
মনিরুল ইসলাম ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। প্রথম রেকর্ড গড়ার পড় থেকেই নতুন বিষয়ে রেকর্ড গড়তে তিনি অনুশীলন শুরু করেন। তারপরই এক হাতের উপর ১২টি টেনিস বল রাখার রেকর্ডটি ভঙ্গ করে নতুন করে ১৩টি টেনিস বল রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে তার নাম লেখান।
এর আগে ইতালির নাগরিক সিলভিও সাব্বা ও রওক্কো এক হাতের উপর ১২টি টেনিস বল রেখে গিনেস বুকে রেকর্ড গড়েছিলেন। তাদের এই রেকর্ড ভেঙে নতুন করে ১৩টি বল হাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে রের্কড গড়েন মনিরুল ইসলাম।
রের্কড অর্জনকারী মনিরুল ইসলাম জানান, এই বছরে গিনেস ওয়ার্ল্ড বুকে আমি দুটি বিষয়ে রেকর্ড গড়েছি। প্রথমবার গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড অর্জন করার পর পরিবার, আত্মীয় স্বজনসহ শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনেক ভালোবাসা ওবং অনুপ্রেরণা পাই। সেই অনুপ্রেরণাতেই পুনরায় নতুন বিষয়ে রেকর্ড করার আগ্রহ পাই। এরপর থেকে গত সেপ্টেম্বর মাস থেকে নতুন বিষয়ে অনুশীলন করা শুরু করি এবং সকল নিয়মকানুন অনুসরণ করে এক হাতে ১৩টি টেনিস বল রাখার কৃতি অর্জন করি।
নিয়ম অনুযায়ী রেকর্ডটির ধারণকৃত ভিডিও গিনেস ওয়ার্ল্ড বুকে পাঠাই। তারপরই গিনেস বুক কর্তৃপক্ষ ভিডিওটি যাচাই বাছাই করে মেইলের মাধ্যমে আমাকে রেকর্ড গড়ার স্বীকৃতি দেয়। খুব তাড়াতাড়ি রেকর্ডটির সনদপত্র প্রাপ্তির আবেদন করবেন বলে তিনি জানান।