[ দেশজুড়ে ]
সবার অজান্তে পুকুরে ডুবে লাশ হলো দুই শিশু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- কীর্ত্তলী গ্রামের আব্দুল মান্নানের পাঁচ বছর বয়সী ছেলে মেহেদী হাসান ও রাব্বীর চার বছরের ছেলে রিয়াদ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, সকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় মেহেদী ও রিয়াদ। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে পানি থেকে তাদের উদ্ধার করেন স্বজনরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!