অপহরণ মামলায় কারাগারে যুবক
মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় আফজাল বেপারী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আফজালকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জারচর সিপাইকান্দি গ্রামের শাহ আলম বেপারীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে নবম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন দাদন খানের ছেলে ও মামলার এক নম্বর আসামি ঠান্ডু খান। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পথে ঠান্ডু খান তার সহযোগীদের নিয়ে ওই শিক্ষার্থীকে একটি মোটরসাইকেল তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
.png)
পরে এ ঘটনায় মেয়েটির বাবা শিবচর থানায় বাদী হয়ে দুইজনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ওসি মো.মিরাজ হোসেন বলেন, ঠান্ডু খানের সহযোগী আফজাল বেপারীকে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।