শনিবার বেলা ১১টার দিকে খুলশী থানার ঝাউতলা এলাকায় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মনির হোসেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। নিহত আরেকজন হলেন পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার সৈয়দ বাহাউদ্দিন আহমেদ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম জানান, একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাচ্ছিল। এ সময় জাকির হোসেন রোডের ওই লেভেল ক্রসিংয়ের দুই দিকের গেট আটকানো ছিল। তবে এর মধ্যেও একটি অটোরিকশা উল্টোপথে লাইন অতিক্রম করার চেষ্টা করে। এর পেছনে একটি বাসও লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনটি এসে বাস ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালক সৈয়দ বাহাউদ্দিন নিহত হন।
.png)
ওসি আরো জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর মনিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।