ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবদল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৪ ডিসেম্বর ২০২১
যুবদল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ
শাজাহানপুর থানা, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে নবনির্বাচিত নারী ইউপি সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে সাজু আহমেদ নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই অভিযুক্ত সাজু ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর মা ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মাসুদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে তার ছেলে মাসুদ রানাকে অস্ত্রের মুখে অপহরণ করেন কয়েকজন। এ সময় মাসুদের নম্বরে ফোন দিলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

মাসুদ জানান, ঘটনার দিন সন্ধ্যায় তাকে কথা বলার অজুহাতে রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের রাস্তায় ডেকে নেন স্থানীয় রাজু আহমেদ। সেখানে তাকে জোর করে গ্রামের জলপাইতলা ঈদগাহ মাঠের পাশে কলাবাগানে নিয়ে যান উপজেলা যুবদল নেতা সাজু আহমেদসহ চার-পাঁচজন।

Advertisement

এ সময় তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে তারা ফোনে জানতে পারেন যে, অপহরণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়েছে। এরপর একজন ধারালো অস্ত্র নিয়ে তাকে আটকে রাখলেও বাকিরা পালিয়ে যান। একপর্যায়ে ঐ অপহরণকারীকে ফাঁকি দিয়ে পালিয়ে আসেন মাসুদ।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!