[ দেশজুড়ে ]
আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই নারী পুলিশ ক্লোজড
মহানগর দায়রা জজ আদালত, সিলেট
সিলেট আদালতের নিজ কক্ষে কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া নারী কনস্টেবল সুনর্ণা দাসকে ক্লোজড করা হয়েছে। তাকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের।
মহানগর পুলিশ জানায়, গত বুধবার (২ ডিসেম্বর) রাত ৯টায় ছুটিতে থাকা নারী কনস্টেবল সুনর্ণা দাসকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস। পরে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
.png)
অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তাকে ক্লোজড করে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!