ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষকের মেয়ে পেল পুলিশে চাকরি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ৬ ডিসেম্বর ২০২১
কৃষকের মেয়ে পেল পুলিশে চাকরি
আবেগাপ্লুত বাবা-মেয়ে

ছোটবেলা থেকেই তমা রানী দেবনাথের স্বপ্ন ছিল- পুলিশ সদস্য হয়ে দেশের সেবা করবেন। তবে কৃষক কৃষ্ণ লাল দেবনাথের মেয়ের সেই স্বপ্নের পথে প্রধান বাঁধা ছিল দারিদ্র্য।

পরিচিতদের কাছ থেকে ঘুষ-দুর্নীতি-তদবিরের কথা শুনতে শুনতে তমা রানী দেবনাথের পুলিশে চাকরি পাওয়ার স্বপ্ন যখন ভেস্তে যেতে বসেছিল। তখনই পুরোনো সেসব কথা মিথ্যা প্রমাণিত হলো। মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি হয়েছে তার।

লক্ষ্মীপুর জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর আইজিপি ড. বেনজীর আহমেদ এবং পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তমা রানী দেবনাথ। এ সময় পাশে থাকা বাবাকে জড়িয়ে ধরে বলেন, আমার বাবার জন্যেই আজ আমি পুলিশে নিয়োগ পেলাম।

Advertisement

মেয়ের এমন অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক কৃষ্ণ লাল দেবনাথও। তিনি বলেন, আমি স্বপ্নেও ভাবিনী কোনো ঘুষ বাণিজ্য ছাড়া মাত্র ১০০ টাকা আর যোগ্যতার মূল্যায়নে আমার মেয়ের পুলিশে চাকরি হবে। পুলিশ সুপার স্যারকে আন্তরিক ধন্যবাদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!