ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেনবাগে ইঁদুর মারার ফাঁদে রিকশাচালকের মৃত্যু, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ৭ ডিসেম্বর ২০২১
সেনবাগে ইঁদুর মারার ফাঁদে রিকশাচালকের মৃত্যু, গ্রেফতার ২
গ্রেফতারকৃত জেসমিন আক্তার ও আবুল খায়ের

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রিকশাচালক সাইফুল ইসলাম ওরফে শাহাজাহানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ঐ উপজেলার বীর নারায়ণপুরের জেসমিন আক্তার ও আবুল খায়ের। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বীর নারায়ণপুরের জেসমিন আক্তার ও আবুল খায়ের তাদের ধানক্ষেত ইঁদুরের আক্রমণ থেকে রক্ষার জন্য অবৈধভাবে ক্ষেতের চারদিকে ফাঁদ তৈরি করে এবং ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। তাদের প্রতিবেশী রিকশাচালক মো. সাইফুল ইসলাম ওরফে শাহাজাহান রাতে মাছ শিকারের জন্য বের হলে ইঁদুরের ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরদিন স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

Advertisement

ঐ ঘটনায় নিহতের স্ত্রী সেতারা বেগম সেনবাগ থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন। পরে সেনবভাগ থানার এসআই তারেকুর রহমান পৃথক স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জেসমিন আক্তার ও আবুল খায়েরকে গ্রেফতার করেন।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত দুইজনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইঁদুর মারার অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক বছরে সেনবাগে চারজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!