[ দেশজুড়ে ]
বাড়ির পাশে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দক্ষিণ বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ এবং একই গ্রামের মজিবর মুন্সীর পালকপুত্র তরিকুল বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ২টার দিকে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!