ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ৮ ডিসেম্বর ২০২১
যুবলীগ নেতা হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
গ্রেফতারকৃত শফিউল আলম প্রকাশ টোনাইয়া

কক্সবাজারের মহেশখালীতে যুবলীগ নেতা রুহুল কাদের হত্যা মামলার আসামি শফিউল আলম প্রকাশ টোনাইয়াকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে ঐ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়ার পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় চারটি দেশীয় তৈরি বন্দুক, চারটি কিরিচ ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত শফিউল আলম প্রকাশ টোনাইয়া ফকিরজুমপাড়ার বদিউল আলমের ছেলে।

Advertisement

মহেশখালীর সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অভিযান চালায়। ঐ সময় যুবলীগ নেতা রুহুল কাদের হত্যা মামলার অন্যতম আসামি শফিউল আলম প্রকাশ টোনাইয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মহেশখালীর সাবেক যুবলীগ নেতা রুহুল কাদেরকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!