[ দেশজুড়ে ]
ঘুমের মধ্যেই প্রবাসীর স্ত্রীকে হত্যা করলো পরকীয়া প্রেমিক
এলাকাবাসীর অভিযোগ
ফাইল ছবি
এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, পরকীয়ার জেরেই এমনটা ঘটেছে।
বুধবার রাতে সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ বছরের সন্তান নিয়ে হারাধনের বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। স্বামী বিদেশ থাকায় দীর্ঘদিন ধরে হাসান নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল।
.png)
এক পর্যায়ে ওই নারী ও হাসানের মধ্যে দূরত্ব তৈরি হয়। এ ঘটনার জের ধরে রাতে ওই গৃহবধূ ঘুমিয়ে পড়লে কৌশলে প্রেমিক হাসান ও তার লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করে বলে মনে করছেন পুলিশ।
আশুলিয়ার থানার ওসি কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আশুলিয়ার থানার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!