[ দেশজুড়ে ]
বরগুনায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত
ফাইল ছবি
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য বলে জানা গেলেও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, রাত দেড়টার দিকে ওই গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি চালান জলদস্যুরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে একজন জলদস্যু নিহত হন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!