[ দেশজুড়ে ]
আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে রাজবাড়ী জুট মিলের আগুন
আগুনে মিলের ১ নম্বর ইউনিটের মেশিন ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে
রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, ভোর সোয়া ৬টার দিকে আগুন লাগে। এরপর রাজবাড়ী ও ফরিদপুরের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজবাড়ী জুট মিলের ব্যবপস্থাপনা পরিচাল কাজী দিদার আহম্মেদ জানান, আগুনে মিলের ১ নম্বর ইউনিটের মেশিন ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
.png)
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তার জন্য মোবাইল টিমসহ পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!