ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ১১ ডিসেম্বর ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। রোহিঙ্গাদের জন্য শেল্টার তৈরি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সময় শত শত রোহিঙ্গা উচ্ছেদস্থলে জড়ো হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গাদের পরিবার বড় হচ্ছে, তাদের সংখ্যা বাড়ছে, এখন তাদের তো শেড করে দিতে হবে। সেজন্য অবৈধ দোকানগুলো উচ্ছেদ করছি। সব ক্যাম্পে উচ্ছেদ অভিযান চলছে। আমরা প্রায় এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ করেছি। মূলত শেল্টার তৈরির জন্য অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, সারাদেশের ৩৪টি শিবিরে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা রয়েছে। যাদের অধিকাংশ ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। এদের মধ্যে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!