ঘটনার পর ঝলসে যাওয়া শরীর নিয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন চা দোকানি রাসেল।
জানা গেছে, শুক্রবার রাতে খাঁনেরহাট বাজারে চায়ের দোকানে বসে স্থানীয়রা ইউপি সদস্য সম্পর্কে সমালোচনা করেন। তারা বলছিলেন, ইউপি সদস্য সিদ্দিক জন্ম নিবন্ধন সংশোধন বাবদ ২ থেকে ৩ হাজার টাকা ঘুষ নেন। দোকানদার রাসেলও তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। এ সময় দুলাল ডাক্তার নামের এক ব্যক্তি ইউপি সদস্য সিদ্দিকুরকে ফোন করে ঘুষ নিয়ে আলোচনার বিষয়টি জানালে তিনি দোকানে আসেন। পরে ইউপি সদস্য ও দুলাল ডাক্তার দোকানে ঢুকে রাসেলকে মারধর শুরু করেন। একপর্যায়ে রাসেল উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেন ইউপি এতে দগ্ধ হয়ে রাসেলের শরীরে ফোস্কা পড়ে যায়।
.png)
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন, এতো পাশবিক নির্যাতন আমি আর দেখি নাই। কোনো কারণ ছাড়াই রাসেলের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। এর সঠিক বিচার হওয়া দরকার।
চা ব্যবসায়ী রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার দোকানে বসে সবাই আলোচনা করছিল। আমি কিছুই বলি নাই। সিদ্দিকুর আমার দোকানে এসে কিছু বলার আগেই আমাকে মারাধর শুরু করে। পরে গরম পানি ঢেলে দেন। আজ গরীব বলে এতটা নির্যাতিত হয়েছি। বিচারটা সৃষ্টিকর্তার কাছেই দিলাম।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, শুধু হাতাহাতি হয়েছে। সম্পূর্ণ অভিযোগই মিথ্যা।
হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান খান বলেন, খবরটি শুনে আমি বেতাগী থানায় জানাই ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এমন পাশবিক নির্যাতন করে কেউ পার পাবে না।