ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমে থাকা বৃষ্টির পানিই কাল হলো সাকিবের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১২ ডিসেম্বর ২০২১
জমে থাকা বৃষ্টির পানিই কাল হলো সাকিবের
ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ সাকিব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সাকিব নোয়াখালীর দক্ষিণ হাতিয়া উপজেলার বাংলাবাজার পূর্ব সোনাদিয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। আধার মানিক এলাকায় এক ব্যক্তির বাসায় কৃষি কাজ করতো সে।

রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাকিব। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!