ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাবের পানিতে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:১৪, ১২ ডিসেম্বর ২০২১
ডাবের পানিতে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃর্ধাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝড়া উপজেলার বাকাল এলাকার আলতাব মৃর্ধার ছেলে সাইদুল ইসলামের সঙ্গে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করতেন স্বামী মৃর্ধা। ২০১৬ সালের ৫ অক্টোবর যৌতুকের টাকা না দেওয়ায় ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে হত্যা করেন স্বামী মৃর্ধা।

এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে মামলা করেন। আজ ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের  আইনজীবী ফয়জুল হক ফয়েজ জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।  এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!