আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত গাউস মিনা কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের বাসিন্দা। গাউস যৌতুকের দাবিতে ২০১১ সালের ১৭ এপ্রিল বিয়ের ১ মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় মৃতের ভাই টুটুল বিশ্বাস বাদী হয়ে বোন জামাই ও তার মাকে আসামি করে নড়াগাতী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ১৭ সেপ্টেম্বর পুলিশ মা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি গাউসের বিরুদ্ধে বাদী পক্ষের আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এছাড়া মামলার অপর আসামি গাউসের মা শাহিদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।
.png)