[ দেশজুড়ে ]
ধর্ষণের ভিডিও ভাইরাল, ধর্ষক চাচা-ভাতিজা আটক
ধর্ষক চাচা-ভাতিজা
পটুয়াখালীর দুমকিতে এক মাদরাসা শিক্ষার্থীকে চাচা-ভাতিজা মিলে ধর্ষণের পর নগ্ন ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কামরুল আকন ও হাবিব আকন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।
জানা যায়, গত ৫ মাস আগে উপজেলার এক দাখিল মাদরাসা দশম শ্রেণির শিক্ষার্থীকে আব্দুল হক আকনের বখাটে ছেলে কামরুল বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বখাটে কামরুল আকন, হাবিব আকন ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় ধর্ষকরা নগ্ন ছবি মোবাইলে ধারণ করে।
গত শনিবার ফেসবুকে নগ্ন ছবিটি ছেড়ে দেয়। বিষয়টি ভাইরাল হলে থানা পুলিশ ধর্ষক কামরুল ও হাবিব আকনকে রোববার রাতে আটক করে।
.png)
দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ২ জনকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!