ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ১৪ ডিসেম্বর ২০২১
সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।  এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সান্তাহার পৌরসভার হবির মোড় এলাকায় বিআইআরএস নামে ঐ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি, নওগাঁ রানীনগর, আত্রাইসহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ছে প্লাস্টিক কারখানা, ধোঁয়ায় ঢেকে আছে চারপাশ

Advertisement

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরই মধ্যে কারখানা থেকে পাঁচজনের লাশ উদ্ধার ও আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই কারখানার শ্রমিক। ঐ কারখানায় প্লাস্টিকের থালা তৈরি করা হতো।

 

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!