ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেরিতে উঠতে তাড়াহুড়ো, পথচারীকে পিষে মারল ঈগল

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ১৪ ডিসেম্বর ২০২১
ফেরিতে উঠতে তাড়াহুড়ো, পথচারীকে পিষে মারল ঈগল
পথচারীকে চাপা দেওয়া ঈগল পরিবহন

মানিকগঞ্জের পাটুরিয়ায় দ্রুত ফেরিতে ওঠার জন্য তাড়াহুড়ো করছিলেন ঈগল পরিবহনের বাসচালক। ঐ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পাটুরিয়া ঘাটে দায়িত্বরত সার্জেন্ট মো. রাজিব হোসেন মিয়া বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-বরিশাল রুটের ঈগল পরিবহনের দ্রুতগতির একটি বাস ঐ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। লাশ ও বাস উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে- দ্রুত ফেরিতে ওঠার জন্য বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। ঐ সময় চাকার নিচে পড়েন ঐ পথচারী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!