ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না খলিফার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১৫ ডিসেম্বর ২০২১
১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না খলিফার
গ্রেফতারকৃত মো. জাহিদ হোসেন খলিফা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জাহিদ হোসেন খলিফা বগুড়া সদর থানার কাটনার পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

বুধবার সকালে টেকনাফ র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বগুড়ার ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মো. জাহিদ হোসেন খলিফা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আত্মগোপন করে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতসহ আরো ৮টি মামলা রয়েছে।  তিনি গ্রেফতার এড়াতে গত ১২ বছর ধরে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। আইনি কার্যক্রম শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!