মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউপির কোদালিয়া এলাকায় নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজে রাত ১২টার দিকে একটি ইউনিটের প্রথমে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি ইউনিটিতে ছড়িয়ে পরে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, দেলদুয়ার, কালিয়াকৈর, গাজীপুরসহ ১১টি ইউনিটের দমকল বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১১ টি ইউনিট।
.png)