বৃহস্পতিবার সকালে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে শনিবার সকালে পুনরায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার মহান বিজয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আখাউড়া বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
.png)
আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাফতরিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।