[ দেশজুড়ে ]
মোবাইলে অসংখ্য মেয়ের আপত্তিকর ছবি-ভিডিও, কিশোর গ্যাং লিডার গ্রেফতার
গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডার ইয়াছিন আরাফাত ওরফে শাকিল
নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার মোবাইলে অসংখ্য মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে। এসব ছবি-ভিডিও দেখিয়ে সে ভুক্তভোগীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতো বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত ওরফে শাকিল ঐ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের শামসুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডনি মার্কেট এলাকা থেকে কিশোর গ্যাং লিডার ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। তার মোবাইলে এলাকার অসংখ্য মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে। সে ভুক্তভোগীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে নানা প্রলোভন দেখিয়ে ও ফাঁদে ফেলে এসব ছবি-ভিডিও গোপনে ধারণ করে রেখেছে।
.png)
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডার ইয়াছিন আরাফাত ওরফে শাকিলের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!