ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয় দিবসে বিজিবিকে বই-গাছ-মিষ্টি দিলো বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৬ ডিসেম্বর ২০২১
বিজয় দিবসে বিজিবিকে বই-গাছ-মিষ্টি দিলো বিএসএফ
মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে বিজিবিকে বই, গাছ ও মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবরণজয়ন্তী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শুভেচ্ছা উপহার হিসেবে বই, গাছ ও মিষ্টি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই পক্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব উপহার দেওয়া হয়। এ সময় বিজিবির পক্ষ থেকেও মিষ্টি দেওয়া হয়।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়ার, ৬০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. নূরুল আবছার, ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) মো. নাহিদ হাসান, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল খালেক, স্থলবন্দরের ভারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা মো. কামরুজ্জান, ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুল হামিদ।

Advertisement

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফর গোকুলনগর সেক্টর কমান্ডার রাকেশ চন্দ্র পাল, ১২০ বিএসএফর উপ-অধিনায়ক বি.ডি রয়, ।কোম্পানি কমান্ডার অশোক কুমার রায়।

এ সময় বিজিবি ও বিএসএফের পক্ষে দুইজন কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। কেউ এ সম্পর্কে ছেদ ধরাতে পারবে না। যেকোনো প্রয়োজনে আমরা একে অপরের প্রতি সম্প্রীতির হাত বাড়িয়ে দেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!