ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাওয়া হলো না জাফলং, পথেই লাশ হলেন দুই বন্ধু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ১৭ ডিসেম্বর ২০২১
যাওয়া হলো না জাফলং, পথেই লাশ হলেন দুই বন্ধু
দুর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায় (ছবি: সংগৃহীত)

সিলেটে ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেলের দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চাঁদপুর জেলার চাঁদপুর থানার জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ইউসুফ ও  সুহেল ।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসছিলেন। পথে গুচ্ছগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলেই সুহেল নামে একজন মারা যান। এ সময় ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরও জানান, ইউসুফের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সুহেলের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তাদের স্বজনরা লাশ নিতে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!