[ দেশজুড়ে ]
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
বিদ্যুৎস্পর্শে সিয়াম খন্দকার ( ২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু-ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে সিয়াম খন্দকার ( ২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নুরপুর লামারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নুরপুর লামারবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, আগামীকাল শনিবার ছিল তার ছোট ভাইয়ের সুন্নতে খৎনা। বিকেলের দিকে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে আলোক সজ্জার কাজ করার সময় সিয়াম বিদ্যুৎপৃষ্ট হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
.png)
আখাউড়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জালাল হোসেন তার মৃত্যু হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আখাউড়া থানা ওসি মো. মিজানুর রহমান বলেন, শুনেছি এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। খোঁজ খবর নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!