ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খোয়াই নদীতে ভাসছিল যুবকের মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ১৮ ডিসেম্বর ২০২১
খোয়াই নদীতে ভাসছিল যুবকের মরদেহ
নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ

হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী থেকে ৩০ বছর বয়সী এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার দুপুরে শহরের কোরেশনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ।

তিনি জানান, পুরাতন খোয়াই নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!