ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সহপাঠীদের সঙ্গে আর কোনো দিন খেলবে না শিশু মুনিয়া

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ১৯ ডিসেম্বর ২০২১
সহপাঠীদের সঙ্গে আর কোনো দিন খেলবে না শিশু মুনিয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

আর কোনো দিন সহপাঠীদের সঙ্গে খেলা করবে না শিশু মুনিয়া। রাস্তায় খেলার সময় মহিষ আসতে দেখে দৌড়ে রাস্তা পার হতেই ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ঝরে পড়ল কচি প্রাণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানের পেছনের চাকাটি ঘাড়ের উপর দিয়ে চলে গেলে ছটফট করতে থাকে মুনিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মুনিয়া।

Advertisement

নিহত মুনিয়া আক্তার চন্ডিপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে ২ নম্বর উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শিশু মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!