ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুর মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, আহত অর্ধশতাধিক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২০ ডিসেম্বর ২০২১
রংপুর মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, আহত অর্ধশতাধিক
(ছবি: সংগৃহীত)

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সাড়ে ১০টার দিকে রমেকের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

Advertisement

রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের কয়েকটি শয্যা ও ওই ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে আরেকটি সূত্র জানায়, সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!