ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবারো চট্টগ্রামে হেলে পড়ল বহুতল ভবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩২, ২১ ডিসেম্বর ২০২১
আবারো চট্টগ্রামে হেলে পড়ল বহুতল ভবন
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়েছে; ছবিঃ ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি টিম।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে সদরঘাটের পার্বতী পুকুরপাড় এলাকা থেকে কল করে একটি তিনতলা ভবন হেলে পড়ার খবর জানানো হয়। তবে ভবনটিতে কেউ আটকা নেই। আমাদের দুটি টিম সেখানে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Advertisement

আরো পড়ুন >>> চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামের সাবান ঘাটা এলাকায় ‘হালিমা ভবন’নামে একটি ৪ তলা ভবন হেলে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!