ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ২২ ডিসেম্বর ২০২১
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহীম আলী নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়ার আবু তাহেরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকা থেকে যুবকের মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।

Advertisement

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। তবে মরদেহটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!