ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাত-পা বেঁধে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ২২ ডিসেম্বর ২০২১
হাত-পা বেঁধে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা
মরদেহ উদ্ধার করে পুলিশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার পাঁচগাঁও গ্রামে হাত-পা বেঁধে মজিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ৫০ বছর বয়সী মজিবুর রহমান পাঁচগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি মজিবুর। সকালে বাড়ির পাশেই একটি ধানক্ষেতে হাত-পা বাঁধা আগুনে পোড়ানো তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর দিলে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

নিহত মজিবুর রহমান বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিল। তাকে কে বা কারা বাড়ির পশ্চিমে একটি পুকুরের পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধে হত্যার পর খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!