ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজির ব্যাগে মিলল ৫ কোটি টাকার মূর্তি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২২ ডিসেম্বর ২০২১
সবজির ব্যাগে মিলল ৫ কোটি টাকার মূর্তি
উপজেলার সান্তাহার স্টেশনের পাশে সবজিভর্তি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি সবজির ব্যাগ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার স্টেশনের পাশে সবজিভর্তি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে সবজি ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

Advertisement

সান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আযম বলেন, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!