ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যেতেই গৃহবধূকে ধর্ষণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২২ ডিসেম্বর ২০২১
প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যেতেই গৃহবধূকে ধর্ষণ
ধর্ষণের শিকার নারী-প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ বুধবার শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের দু’সন্তানের জননী ঐ গৃহবধূ মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসেন। এ সময় তাকে উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শফিকুল ইসলাম ধর্ষণ করে। ঘটনার পর রাতেই গৃহবধূ থানায় উপস্থিত হয়ে ঐ যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার শফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। গ্রেফতারকৃত শফিকুল ইসলামকে আদালতে বুধবার হাজির করা হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!