[ দেশজুড়ে ]
কুয়াশায় পদ্মায় ফেরি আটকে নৌরুট বন্ধ
ফাইল ছবি।
ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে পদ্মা নদীর মাঝখানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের একটি ফেরি আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে ঘাট কর্তৃপক্ষ।
বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপারভাইজার মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান জানান, ‘ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে একটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে। পাটুরিয়া ঘাট প্রান্তে ৫টি ও দৌলতদিয়া ঘাট প্রান্তে ৮টি ফেরি নিরাপদে রয়েছে।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ২০০ পরিবহন বাস, ৫০০ সাধারণ পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিক ছোট গাড়ি আটকা পড়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!