[ দেশজুড়ে ]
কক্সবাজারে স্বামী-সন্তানকে আটকে রেখে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী। তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন তিন ব্যক্তি। খবর পেয়ে তাকে উদ্ধার করে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের রিসোর্ট থেকে বুধবার রাত দেড়টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ধর্ষণকারী দুর্বৃত্তদের পরিচয় এখনো জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!