[ দেশজুড়ে ]
৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফেরিঘাট
ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক হয় ইঞ্জিনচালিত নৌযান চলাচল।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। কুয়াশার কারণে বুধবার রাত সোয়া ১২টার পর থেকে এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বুধবার সন্ধ্যার পর থেকে ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। পরে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। পরে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশকিছু সংখ্যক যানবাহনকে অপেক্ষা করতে থাকে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলো আগে পারাপারের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!