[ দেশজুড়ে ]
খুঁটির সঙ্গে বেঁধে প্রবাসীর স্ত্রীকে রাতভর নির্যাতন
গৃহবধূকে রাতভর নির্যাতন
বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রীকে রাতভর নির্যাতন, মারধর ও ঘরে লুটপাটের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার রূপসীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুই সন্তান নিয়ে বাড়িতে থাকেন প্রবাসীর স্ত্রী। বুধবার রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় তার মুখ চেপে ধরে বেঁধে রাতভর নির্যাতন করে ঘরের আলমারি, ওয়ারড্রব ও শোকেস ভেঙে টাকা-স্বর্ণালংকার নিয়ে যান দেবর জয়নালসহ অজ্ঞাত আরো কয়েকজন। বৃহস্পতিবার সকালে বাড়ির জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখে প্রতিবেশীরা জিজ্ঞেস করলে বিষয়টি জানাজানি হয়।
লামা থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৌখিকভাবে তার সৎ দেবর জয়নাল এ ঘটনা ঘটিয়েছে বলে জানান। তবে ভুক্তভোগীর চিকিৎসা শেষে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!