ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে চলন্ত এসিবাসে আগুন  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৩ ডিসেম্বর ২০২১
নারায়ণগঞ্জে চলন্ত এসিবাসে আগুন  
আগুনে ক্ষতিগ্রস্ত বাস

ঢাকা-নারায়ণগঞ্জে লিংক রোডে শীতল পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে চাদমারি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। আগুন লাগার কিছুক্ষণ আগেই যাত্রীরা বাস থেকে নেমে যান।

শীতল বাসের ড্রাইভার মো. আনোয়ার বলেন, হঠাৎ বাসটির তারগুলো থেকে শটসার্কিটে ড্যাশবোর্ডে আগুন লেগে যায়। আগুন লেগে ধোঁয়া উঠতে থাকলে পরে আমি গাড়ি থামিয়ে সব যাত্রীদের নামিয়ে দেই। এ সময় আগুনে গাড়ির কিছু ক্ষতি হলেও যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় আছেন।

Advertisement

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!