শ্রীবরদী সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন মারুফা আক্তার। তিনি বক প্রতীকের প্রার্থী।
বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলায় গিয়ে দেখা গেছে, ব্যাপক আয়োজনে মারুফা আক্তার তার নির্বাচনী শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রার সামনে ছিলেন নারীর সাজে এক যুবক। ২০ থেকে ২৫টি ব্যাটারিচালিত অটোরিকশায় চলছিল বক প্রতীক নিয়ে গান। গানের তালে তালে নাচছিলেন কয়েকজন বয়োবৃদ্ধসহ নারী সাজা ঐ যুবক।
.png)
মারুফা আক্তারের নির্বাচনী শোভাযাত্রা দেখতে শ্রীবরদী সদর উপজেলার মামদামারী নামক স্থানে জড়ো হয় শত শত উৎসুক জনতা।
উল্লেখ্যে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে শেরপুরের শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।