ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আল্লাহ সবাইরে বাঁচায় দেন’ লঞ্চে বেঁচে ফেরা যাত্রীর আহাজারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮, ২৪ ডিসেম্বর ২০২১
‘আল্লাহ সবাইরে বাঁচায় দেন’ লঞ্চে বেঁচে ফেরা যাত্রীর আহাজারি
অভিযান-১০ লঞ্চে আগুন। ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ নিহত এবং দগ্ধ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে বেঁচে ফেরা এক যাত্রী ফেসবুক লাইভে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঐ যাত্রী বলেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি।

তিনি বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেড়িয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী, শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠান্ডায় নদী সাঁতরে তীরে উঠেছি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই।

Advertisement

বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠির সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

">বেঁচে ফেরা যাত্রীর ফেসবুক লাইভ দেখতে ক্লিক করুর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!