ঈশ্বরদীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানা গুনলেন দুই হাজার যাত্র
পাবনার ঈশ্বরদীতে ১২ ঘণ্টায় ২৩টি ট্রেনে অভিযান চালিয়ে এক হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে চার লাখ ৩৩ হাজার ৭২০ টাকার ভাড়া ও জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেল বিভাগের ঈশ্বরদী, রাজবাড়ি, খুলনা, শান্তাহার, পার্বতীপুর ও রাজশাহীর ট্রাফিক ইন্সপেক্টর এবং টিটিইদের সঙ্গে নিয়ে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হয় পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে।
পাকশীর বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নুরু আলম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রা বিরতি ও চলন্ত ট্রেনে অভিযান চালানো হয়।
রেল সূত্রে জানা যায়, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নুর আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যরা।
সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন, যাত্রীসেবার মান ও রেলের আয় বাড়াতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের কাছ ভাড়া বাবদ দুই লাখ ৮৮ হাজার ৫১০ টাকা ও তাদের জরিমানা বাবদ এক লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। ট্রেনে ভবঘুরেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।