ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় এক বাড়িতে মিলল ২৯ হাতবোমা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৫ ডিসেম্বর ২০২১
কুমিল্লায় এক বাড়িতে মিলল ২৯ হাতবোমা
ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের অবস্থান, বাড়ির সামনে রাখা হয়েছে উদ্ধারকৃত হাতবোমা ও ছেনি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার। চারদিকে চলছে তোড়জোড়- এমন সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ২৯টি ককটেল ও দুটি ধারালো ছেনি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে ঐ এলাকার জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসব হাতবোমা ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তবে কে কারা এগুলো মজুত করে রেখেছে তা জানা যায়নি।

মেজর সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদরের গোলাবাড়ি এলাকার জসিম উদ্দিনের আধাপাকা বাড়িটিতে অভিযান চালিয়ে ২৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে- নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই কেউ এসব অস্ত্র ও হাতবোমা মজুত করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Advertisement

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার পাঁচথুবী ইউনিয়নের সাধারণ মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে ভোটগ্রহণ হবে। ঐ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!