ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপরাধীদের অভয়ারণ্য চিটাগাং রোড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২৫ ডিসেম্বর ২০২১
অপরাধীদের অভয়ারণ্য চিটাগাং রোড
রাতের চিটাগাং রোড

একের পর এক অঘটন ও বিচার না হওয়ায় অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকা। রাতে তো বটেই, দিনের আলোতেও এ সড়কে চলে ছিনতাই, চুরি, ফিল্মি স্টাইলে গুলি করে টাকা লুটের ঘটনা।

এসব অপরাধের কারণে প্রায় সারা বছরই আলোচনায় থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশ। প্রায় প্রতি মাসেই এ সড়ক থেকে চাঁদাবাজসহ অপরাধীদের আটক করে র‍্যাব।

এ সড়কের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনতাই। ঐ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়। গত ৪ সেপ্টেম্বর সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

Advertisement

দিনের চিটাগাং রোড

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সেদিন আড়াইহাজার উপজেলার মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন। সানারপাড়ে তাদের মোটরসাইকেল আটকে ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানান, এমন ঘটনা কয়েকবার ঘটেছিল। পুলিশ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীরা ধরাও পড়ছে। এখন সেখানে আমাদের নিয়মিত টহল টিম থাকে। অপরাধ এখন অনেক কমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!