ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামার ধর্ষণে রক্তাক্ত শিশু 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ২৫ ডিসেম্বর ২০২১
মামার ধর্ষণে রক্তাক্ত শিশু 
ছবি প্রতীকী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামা রাশেদুল ইসলামের বিরুদ্ধে। তিনি শিশুটির মায়ের চাচাতো ভাই।

শুক্রবার শিশুটির বাবা দুপচাঁচিয়া থানায় রাশেদুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এর আগে গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।অভিযুক্ত রাশেদুল দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার শাহজাহান শেখের  ছেলে।  

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিনি পেশায় ভ্যানচালক। স্ত্রী সন্তান নিয়ে কাহালু উপজেলায় নিজ গ্রামে বসবাস করেন। সম্প্রতি মেয়েকে নিয়ে দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার মেয়েকে চিপস খাওয়ানোর প্রলোভন দিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন রাশেদুল। পরে রাশেদুলের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বের হয়ে আসেন।

Advertisement

তিনি আরও জানান, মেয়েকে জিজ্ঞাসা করে জানান রাশেদুল তাকে ধর্ষণ করেছেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি  হাসান আলী জানান, ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত রাশেদুলকে গ্রেফতারে অভিযান চলছে। 
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!